মিডফিল্ড জেনারেল জাবি এলোনসো

২৫ শে নভেম্বর ১৯৮১ সালে Tolosa, Spain এ জন্মগ্রহন করেন জাবি এলোনসো।৬ ফুট উচ্চতার এই মানুষটি যেন ফুটবল মাঠে মিডফিল্ডের একজন সৈনিক।সকল মাদ্রিদিস্তার কাছে তিনি একজন লেজেন্ড।
জাবি এলোনসো তার সিনিয়র টিম ডেবিউ করেন ২০০০ সালে রিয়াল সোসিয়োদাদের হয়ে । ২০০১-২০০২ মৌসুমে তার দল লা লীগায় ১৩ নাম্বার পজিশনে লীগ শেষ করে।সে মৌসুমে তিনি ৩০ ম্যাচ খেলে ৩ গোল করেন।২০০২-২০০৩ মৌসুমে তার দল রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে।সে মৌসুমে তিনি ১২ গোল করেন এবং তিনি স্পেন জাতীয় দলে ডাক পান।২০০৩-২০০৪ মৌসুমে তার দল লীগে ১৫ তম হয়।২০ আগস্ট ২০০৪ সালে তাকে লিভারপুল ১০.৭মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয়।
লিভারপুলঃ
২০০৪-২০০৫ মৌসুমে তিনি লুইস গর্সিয়ার সাথে জুটি বেধে ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে যান।সারা মৌসুম তিনি এককথায় লিভারপলের হয়ে মাঠে দাপিয়ে বেড়ান তার সেই ঐতিহাসিক গোলেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার দল এসি মিলানের সাথে সমতায় ফেরে এবং পেনাল্টি শুটআউটে তার দল চ্যাম্পিয়ন হয়।২০০৫-২০০৬ মৌসুমে তিনি তার দলকে এফ এ কাপ জিতান।২০ শে সেপ্টেমবর ২০০৬ সালে এলোনসো নিউক্যাসল এর বিপক্ষে একটি গোল করেন সে গোলটিকে এডফিল্ডের ১১৫ বছরের ইতিহাসে সেরা গোল বলা হয়েছিল।২০০৭ সালের জুন মাসে তিনি লিভারপুলের সাথে তার চুক্তি আরও ৫ বছর বাড়ান।২০০৭-২০০৮ মৌসুমের শুরুতে তিনি এক ম্যাচে দুই গোল করেন।১২ জানুয়ারি ২০০৮ সালে তিনি লিভারপুলের হয়ে তার ১০০ তম লীগ ম্যাচ খেলে Middlesbrough এর বিপক্ষে।৫ জুন ২০০৯ সালে তাকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ কিনে নেয়।
রিয়াল মাদ্রিদঃ
২০০৯-২০১০ মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে ২২ নাম্বার জার্সি দেওয়া হয়।২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে তিনি রিয়ালের হয়ে তার ১ম গোল করে সে ম্যাচে রিয়াল ৬-২ গোলে জয়লাভ করে।সে মৌসুমে রিয়াল লা লীগায় ২য় হয়।২০১০-২০১১ মৌসুমে হোসে মরিনহোর অধিনে তাকে ১৪ নাম্বার জার্সি প্রদান করা হয়।তাকে মরিনহো খুবই পছন্দ করতেন।সে মৌসুমে রিয়াল মাদ্রিদ কোপা দেল রে জিতে।২০১১-২০১২ মৌসুমে রিয়াল মাদ্রিদ অসাধারন ফুটবল খেলে এবং লীগ শিরোপা জিতে।২০১৩-২০১৪ মৌসুম কার্লো আনচেলত্তির অধিনে অসাধারন ফুটবল খেলে।জাবি প্রায় প্রত্যেক ম্যাচেই আলো ছড়িয়েছেন সে মৌসুমে রিয়াল লা দেসিমা ও কোপা দেল রে জিতাতে জাবি অসাধারন ভূমিকা রাখেন।
২০১৪ সালে ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্য়ান মিউনিখে যোগ দেন এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফ্রি কিক থেকে এক অসাধারন গোল করেন।
জাতীয় দলঃ
জাবি এলোনসো তার জাতীয় দলের হয়ে ইউরো ২০০৮,২০১২ এবং ২০১০ বিশ্বকাপ জিতেন।
তার অর্জনসমূহঃ Club
Liverpool
UEFA Champions League: 2004–05 UEFA Super Cup: 2005 FA Cup: 2005–06 FA Community Shield: 2006
Real Madrid UEFA Champions League: 2013–14 UEFA Super Cup: 2014 La Liga : 2011–12 Copa del Rey : 2010–11 , 2013–14 Supercopa de España : 2012
Country
Spain
FIFA World Cup: 2010 UEFA European Championship : 2008 , 2012
Individual
Spanish Player of the Year: 2003 Premier League Goal of the Month: November 2004 FIFA / FIFPro World XI : 2011, 2012 La Liga Best Midfielder : 2012 UEFA Euro Team of the Tournament : 2012
Written By: অর্থহীন মানুষ
রিয়াল মাদ্রিদকে ভালোবাসি মাদ্রিদিস্তা আমরা বাংলাদেশি ¡আলা মাদ্রিদ !

Comments