খেলোয়াড় পরিচিতি পর্ব ২ - ( জিদান)
♦লুকাস ভাস্কুয়েজ -১৭
♦
♣ পার্সোনাল ইনফর্মেশন
♣ জাতীয় দল - স্পেন বর্তমান ক্লাব - রিয়াল মাদ্রিদ বর্তমান জার্সি নাম্বার - ১৭ জন্ম - ১লা জুলাই, ১৯৯১ ; স্পেনের কার্টিস শহরে ( ২৫ বছর ২৪ দিন) উচ্চতা - ৫ ফুট ৮ ইঞ্চি প্লেয়িং রুল - মিডফিল্ডার প্লেয়িং পজিশন - রাইট উইং, লেফট উইং (মাঝে মাঝে) , ফলস নাইন।
♣ টিম ইনফর্মেশন
♣ ইয়ুথ ক্যারিয়ার - ২০০০-২০০৪ → কার্টিস ২০০৪-২০০৭ → ইউরাল ২০০৭-২০১০ → রিয়াল মাদ্রিদ সিনিয়র ক্যারিয়ার - ২০১০-বর্তমান → রিয়াল মাদ্রিদ ২০১৪-১৫ সিজন → ইস্পানিওল ( লোনে) ন্যাশনাল টিম- ২০১৬- স্পেন ন্যাশনাল টিম
♣ ক্যারিয়ার ইনফর্মেশন
♣ ২০০০ সালে মাত্র ৯ বছর বয়সে যোগ দেন জন্মশহরের ক্লাব কার্টিসের ইয়ুথ টিমে। ২০০৪ সাল পর্যন্ত সেখানে কাটিয়ে যোগ দেন ইউরাল ইয়ুথ একাডেমিতে। ২০০৭ সালে ৩ বছর পর সুযোগ পান স্বপ্নের দল রিয়াল মাদ্রিদের যুব একাডেমি রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়াতে। সেখানে ২০১০ সালে সফল ভাবে কমপ্লিট করেন জুনিয়র ফুটবল এবং ১৯ বছর বয়সে সিনিয়র ক্যারিয়ারে পদার্পন করেন। ২০১০-১১ মৌসুমে সিনিয়র ক্যারিয়ারের প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদ সি টিমের হয়ে ১৪ ম্যাচে খেলার সুযোগ পান আর সেবার করেন ২ টি গোল।কিন্তু পারফর্মেন্স দিয়ে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদের বি টিম রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়াতে। ২০১১-২০১৫ পর্যন্ত রিয়ালের বি টিমের হয়ে ৯৪ ম্যাচে ১৫ গোল করেন এবং জানান দেন একজন পরিণত মিডফিল্ডারই হতে যাচ্ছেন তিনি। কিন্তু তখনও পর্যন্ত সুযোগ হয়নি স্পেনের বয়স ভিত্তিক কোন জাতীয় দলে। ২০১৫ সালেই এল সে সুসময়, আগের মৌসুমের পারফর্মেন্সের কারণে সুযোগ পেলেন রিয়ালের মূল দলে। কিন্তু এস্পানিওল তাকে লোনে নিয়ে যাওয়ায় মূল দলের হয়ে অভিষেক হয় নি তখন। এস্পানিওলের হয়ে সে মৌসুমে ৩৪ ম্যাচ খেলেন তিনি। গত মৌসুমেই ফিরে আসেন রিয়ালের মূল টিমে। ২৪ ম্যাচ খেলার সুযোগ পান তিনি এবং গোল করেন ৪ টি। মৌসুমটা এতই ভাল কেটেছে যে রিয়ালের মূল টিমের হয়েই ক্যারিয়ারটা প্রসারিত হবে বলে ধারণা হচ্ছিল এবং সে ধারণা নিয়েই প্রত্যাশিত ভাবে সুযোগ পেলেন দেল বস্কের ইউরো টিমে। জাতীয় দলের হয়ে ২ ম্যাচ খেলেছেন এখনো, জর্জিয়ার বিপক্ষে এবং ইতালির বিপক্ষে মোরাতার সাবস্টিটিউট হিসেবে প্রায় ৫০ মিনিট পর্যন্ত খেলার সুযোগ পেয়েছেন, নতুন কোচ সেটা আরও বাড়াবেন বলেই আমার ধারণা। উল্লেখ্য লা লীগায় ২২ ম্যাচে স্টার্টার ছিলেন ৭টি ম্যাচে এবং ৯৭০ মিনিট খেলে গোল করেছেন একটি এবং এসিস্ট করেছেন ৭ টি।
♣ ভাস্কুয়েজ বন্দনা
♣ গত মৌসুমে লুকাস ভাস্কুয়েজের ব্যাপারে জানতে চাইলে জিদান বলেন," Lucas? I want a team which is full of 11 players like lucas." গত মৌসুমের পার্ফর্মেন্সের কারণে বিশ্বের নামকরা সব ক্লাব সুযোগের অপেক্ষায় আছে ভাস্কুয়েজকে দলে ভিড়ানোর। তালিকায় আছে আর্সেনাল, ডিফেন্ডিং ইপিএল চ্যাম্পিয়ন লেইস্টার সিটি, এভারটন, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো সত আরও কয়েকটি ক্লাব। আর্সেনাল বস ওয়েঙ্গার থিও ওয়ালকটের রুলে চান লুকাস ভাস্কুয়েজকে। তিনি বলেছেন, "ভাস্কুয়েজের কয়েকটা ম্যাচ আমি দেখেছি, অসাধারণ খেলে ছেলেটা। রোমার বিপক্ষে তো অসাধারণই খেলেছে সে, স্পেশালি গোলটার কথা বলতেই হয়। " এস্পিনিওলে থাকা কালীন লিভারপুল ওর জন্য ৭ মিলিয়ন ইউরো বিড করেছিল, কিন্তু বাই ব্যাক অপশনে ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে সে রিয়ালেই ব্যাক করে। সব মিলিয়ে রিয়ালে ফিরিয়ে আনা ভাস্কুয়েজকে রিয়াল ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। প্লেয়ার হিসেবে ভাস্কুয়েজ কেমন সেটা আমরা সবাই কম বেশি জানি। তার স্কিল, পজিশনিং, কন্ট্রোলিং, ড্রিবলিং সবকিছুই পারফেক্ট এবং একজন পরিপূর্ণ রাইট মিড উইঙ্গার যে কিনা বেল - বেনজেমা - রোনালদো - ইস্কো - হামেস প্রত্যকের পজিশনে সহজেই খেলতে পারে। এবং বর্তমানে সে রিয়ালের গোল্ডেন সুপার সাবস্টিটিউট প্লেয়ার এবং এদের প্রত্যেকের ব্যাকাপ। ব্যাক্তিগত ভাবে আমি চাই সে যেন আপাতত রিয়ালেই থেকে যায়। যে প্লেয়ারটি প্রথম মৌসুমেই জিতে নিয়েছে চ্যাম্পিয়নস লীগ তার জন্য হয়ত আরও অনেক কিছুই অপেক্ষা করছে সামনে......
Comments
Post a Comment