বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ক্লাবের মূল একাদশের প্লেয়ার হতে কি কি লাগে?? মাল্টি ট্যালেন্ট?? সেরা প্লেয়ার?? সাথে আরো অনেক কিছুই হয়তো।
কিন্তু অনেক ভাল ভাল প্লেয়ারই অসময়ে ঝড়ে গিয়েছে মাদ্রিদের একাদশ থেকে। যদি একাডেমির বাইরের কথা বলি তাহলে কাকা, ওজিল, হামেস, রোবেনের নাম আসবে। আর একাডেমিক প্লেয়ারদের কথা বললে আসবে মোরাতা, হেসের মতো অসাধারণ প্লেয়ারদের নাম। এইসকল প্লেয়ার যোগ্যতার দিক দিয়ে ছিলো নিখুঁত। তবুও তারা মাদ্রিদে কন্টিনিউ করতে পারেনি। কিন্তু আজ একজনের গল্প বলবো। যিনি এদের মতো নিখুঁত প্লেয়ার না হলেও নিজের অদম্য চেষ্টা ও সাধনা দিয়ে আজ মাদ্রিদের একাদশের গুরুত্বপূর্ণ প্লেয়ার। যাকে বিক্রি করার ব্যাপারে ভাবাই হয়না। কিন্তু মাদ্রিদে তার ক্যারিয়ার শুরু হয়েছিলো খুবই ভয়ংকর ভাবে।
• নাম - লুকাস ভাসকেজ ইগলেসিয়াস।
• জন্ম তারিখ - পহেলা জুলাই, ১৯৯১
• জন্মস্থান - কার্টিস, স্পেন।
• উচ্চতা - ৫ ফুট, ৮ ইঞ্চি।
• পজিশন - উইঙ্গার।
• জার্সি নাম্বার - ১৭।
• জন্ম তারিখ - পহেলা জুলাই, ১৯৯১
• জন্মস্থান - কার্টিস, স্পেন।
• উচ্চতা - ৫ ফুট, ৮ ইঞ্চি।
• পজিশন - উইঙ্গার।
• জার্সি নাম্বার - ১৭।
• ক্লাব ক্যারিয়ার - (রিয়াল মাদ্রিদ) : লুকাস ১৬ বছর বয়সে মাদ্রিদের ইউথ সিস্টেমের সাথে সংযুক্ত হন, ২০০৭ সালে। ২০১০-১১ সিজনে তিনি মাদ্রিদের 'সি' টিমের হয়ে অভিষিক্ত হন। উক্ত সিজনে ২৩ ম্যাচ খেলে ৪ গোল করেন। পরবর্তী ৪ বছর (২০১১-২০১৪) তিনি মাদ্রিদের 'বি' টিমের হয়ে ৯২ ম্যাচ খেলেন এবং গোল করেন ১৫ টি।
• ক্লাব ক্যারিয়ার - (এস্পানিওল) : ২০১৪ সালের ১৯ আগস্ট, লুকাসকে এস্পানিওলে লোনে পাঠানো হয় এক সিজনের জন্য। ৩০ আগস্ট এস্পানিওলের হয়ে তার অভিষেক হয়। উক্ত ম্যাচে সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসেবে নামেন লুকাস ভাসকেজ। ম্যাচটিতে তার দল ২-১ গোলের ব্যবধানে হেরে যায়, প্রতিপক্ষ ছিলো সেভিয়া। অক্টোবর মাসের ৫ তারিখ ভাসকেজ প্রথম গোল করেন। উক্ত ম্যাচে তার দল রিয়েল সোসিয়াদকে ২-০ গোলের ব্যবধানে হারায়। এস্পানিওলের হয়ে ৩৩ ম্যাচে ৩ গোল ও ৬ এসিস্ট করেন তিনি। সিজন শেষে মাদ্রিদ তাকে ফিরিয়ে না এনে পেরিকোসের কাছে ৪ বছরের চুক্তিতে ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করে দেয়।
• ক্লাব ক্যারিয়ার - (রিয়াল মাদ্রিদ) : যখন নিজেকে প্রস্তুত করে মাদ্রিদে খেলার স্বপ্ন দেখছিলেন, তখন প্রাণের ক্লাব তাকে আনকোরা এক ক্লাবে বিক্রি করে দেয়। মাদ্রিদের অনেক ভাল ভাল একাডেমিক প্লেয়ার হারিয়ে গিয়েছে। আমরা অনেকের নাম জানি আবার অনেকের নামও জানিনা। লুকাসও সেই কাতারেই যোগ দিতেন। কারণ তখন ১০% মাদ্রিদিস্তাও তাকে চিনে না। কিন্তু লুকাসের দিকে সৃষ্টিকর্তা কৃপা দৃষ্টি দেন। আর এইজন্যই ২০১৫ তে কোচ হওয়া রাফা বেনিতেজ লুকাস ভাসকেজের বাইবেক ক্লজ পরিশোধ করে মাদ্রিদে ফিরিয়ে আনেন। প্রি-সিজনের ম্যাচে সবার নজর কাড়তে বাধ্য হন তিনি। রোনালদোর মতো স্টেপ আপ করার প্রবণতা ও নিঃস্বার্থ মনোভাবের কারণে কোচের চোখের মণিতে পরিণত হন। কিন্তু দলের ব্যর্থতায় রাফা বেনিতেজের কোচের পদ ছাড়তে হয়। নতুন কোচ হয়ে আসেন জিদান। তাতে কি?? তবুও লুকাসের জায়গা অটল থাকে। জিদানও তাকে ভাল চোখে দেখা শুরু করেন। ওই সময়ে হামেস ও জেসের চেয়ে তাকে প্রাধান্য দেয়া হতো বেশি। একসময় তার জন্যই জেসেকে ক্লাব ছাড়তে হয়। বর্তমান সময়েও দেখা যাচ্ছে বেলের চেয়ে লুকাসকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। ট্যালেন্ট বা যোগ্যতার দিক দিয়ে অনেক পিছিয়ে থাকলেও ফর্ম আর টিমের সাথে সামঞ্জস্যতার দিক দিয়ে লুকাস অনেক এগিয়ে। মাদ্রিদের মূল টিমের হয়ে খেলেছেন মোট ১১৫টি ম্যাচ। গোল করেছেন ১২টি ও এসিস্ট করেছেন ২৫টি।
মাদ্রিদের জার্সি গায়ে বলার মতো লুকাসের অনেক ভাল ভাল স্মৃতি আছে। এর মধ্যে উল্লেখযোগ্য গুলো হচ্ছে,
- ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের খেলা অতিরিক্ত সময় গড়িয়ে পেনাল্টি শুট-আউটে যায়। শুট-আউটের প্রথম গোলটি করেন লুকাস ভাসকেজ। এটি ছিলো কোচ জিদানের জন্য অনেক বড় সিদ্ধান্ত। পরে অবশ্য জিদান নিজেই জানান যে, লুকাস নিজেই প্রথম পেনাল্টি নেয়ার জন্য কোচের কাছে জিজ্ঞেস করেছিলো।
- ২০১৬ সালের উয়েফা সুপার কাপের ফাইনালের ইনজুরি টাইমে লুকাস একটি এসিস্ট করেন, গোলদাতা ছিলেন রামোস। সেই গোলের সুবাদে ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। শেষদিকে কার্ভাহালের গোলে মাদ্রিদ ৩-২ গোলে জয়লাভ করে।
- এতলেটিকো মাদ্রিদের সাথের চ্যাম্পিয়নস লিগ সেমি ফাইনালে রোনালদোর হ্যাটট্রিক গোলের এসিস্টদাতা ছিলেন লুকাস ভাসকেজ (২০১৬-১৭ সিজন)।
- চ্যাম্পিয়নস লিগের সেকেন্ড রাউন্ডে পিএসজির সাথে রোনালদোর এওয়ে গোলের এসিস্টদাতা দিলেন লুকাস (২০১৭-১৮ সিজন)।
- চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের সাথের হোম ম্যাচে ইনজুরি টাইমে পেনাল্টি গোল দিয়ে দলকে সেমিতে তুলেন রোনালদো। পেনাল্টিটি জয় করেন লুকাস ভাসকেজ।
- ২০১৬ সালের ২৬ অক্টোবর লুকাসের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি করা হয়।
- ২০১৬ সালের উয়েফা সুপার কাপের ফাইনালের ইনজুরি টাইমে লুকাস একটি এসিস্ট করেন, গোলদাতা ছিলেন রামোস। সেই গোলের সুবাদে ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। শেষদিকে কার্ভাহালের গোলে মাদ্রিদ ৩-২ গোলে জয়লাভ করে।
- এতলেটিকো মাদ্রিদের সাথের চ্যাম্পিয়নস লিগ সেমি ফাইনালে রোনালদোর হ্যাটট্রিক গোলের এসিস্টদাতা ছিলেন লুকাস ভাসকেজ (২০১৬-১৭ সিজন)।
- চ্যাম্পিয়নস লিগের সেকেন্ড রাউন্ডে পিএসজির সাথে রোনালদোর এওয়ে গোলের এসিস্টদাতা দিলেন লুকাস (২০১৭-১৮ সিজন)।
- চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের সাথের হোম ম্যাচে ইনজুরি টাইমে পেনাল্টি গোল দিয়ে দলকে সেমিতে তুলেন রোনালদো। পেনাল্টিটি জয় করেন লুকাস ভাসকেজ।
- ২০১৬ সালের ২৬ অক্টোবর লুকাসের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি করা হয়।
• জাতীয় দল - (স্পেন) : ২০১৬ সালে স্পেন জাতীয় দলে লুকাসের অভিষেক হয়। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে লুকাস ৫টি ম্যাচ খেলেছেন।
• দলীয় অর্জন :
সেগুন্ডা ডিভিশন - ১ বার (২০১১-১২)
লা-লিগা - ১ বার (২০১৬-১৭)
স্প্যানিশ সুপারকাপ - ১ বার (২০১৭)
উয়েফা চ্যাম্পিয়নস লিগ - ২ বার (২০১৫-১৬, ২০১৬-১৭)
উয়েফা সুপার কাপ - ২০১৬,২০১৭
ক্লাব বিশ্বকাপ - ২০১৬,২০১৭
লা-লিগা - ১ বার (২০১৬-১৭)
স্প্যানিশ সুপারকাপ - ১ বার (২০১৭)
উয়েফা চ্যাম্পিয়নস লিগ - ২ বার (২০১৫-১৬, ২০১৬-১৭)
উয়েফা সুপার কাপ - ২০১৬,২০১৭
ক্লাব বিশ্বকাপ - ২০১৬,২০১৭
• গত সিজনের শুরুতে লুকাসকে কিনতে চেয়েছিলো আর্সেনাল। কিন্তু মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছিলো ভাসকেজ নট ফর সেল। এরপরেই তার সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি করা হয়। ভাসকেজের সম্পর্কে একবার জিদান বলেছিলেন, "আমি চাই আমার প্রতিটি প্লেয়ার ভাসকেজের মতো খেলুক।"
জিদানের এমনটি বলার কারণ হচ্ছে, ভাসকেজ শুধু শরীর দিয়ে খেলে না, সে তার হার্ট দিয়ে খেলে মাদ্রিদের জন্য। দলের প্রয়োজনে যেকোন সময় সাব হিসেবে নামালেও সে রাগ করেনা, নিঃস্বার্থ ভাবে এসিস্ট করতেও দ্বিধা করেনা এবং দলের প্রয়োজনে সে কয়েকবার রাইট ব্যাকেও খেলেছে। একটি মজার তথ্য হচ্ছে, লুকাস মাদ্রিদের হয়ে খেলেছেন ১১৫টি ম্যাচ (কোপা দেল রে বাদে)*। এরমধ্যে মূল একাদশের হয়ে স্টার্ট করেছেন মাত্র ৪৬টি ম্যাচে ও সাব হয়ে নেমেছেন ৬৯ টি ম্যাচে।
তার মতো প্লেয়ার পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। কারণ প্যাশন বাজারে কিনতে পাওয়া যায় না।
অনেক অনেক শুভ কামনা লুকাস ভাসকেজ
♥
♥
*কোপা দেল রের ম্যাচের হিসেব পাওয়া যায়নি বলে উল্লেখ করতে পারিনি।
Comments
Post a Comment