কেনো একটি স্কোয়াডের প্লেয়ারদের রোটেশন করা দরকার?
.
প্লেয়ার রোটেশনের কারণে বিতর্কের সৃষ্টি হয় যখন আপনি জানেন না কেনো রোটেশন প্রয়োজন।
রোটেশন করার পিছনে ৩টি কারণ আছে।
.
#১ম_কারণঃ (প্লেয়ারদের ইঞ্জুরি)
একজন প্লেয়ারকে অত্যাধিক সময় খেলানো ইঞ্জুরির একটা বড় কারণ। এটা সত্যি যে প্লেয়াররা চায় সর্বাধিক সময় মাঠে থাকতে কিন্তু এটা ইঞ্জুরি হওয়ার বড় কারণ।
কার্লো আঞ্চেলত্তি বলেন, একটি ম্যাচে একজন প্লেয়ারের ইঞ্জুরি হওয়ার আশংকা থাকে ১০% এবং একই ম্যাচে সেরে উঠার চান্স থাকে মাত্র ৩০% - ৪০%।
.
#২য়_কারণঃ (শারিরীক কার্যক্রম)
রোটেশনের অন্যতম কারণ হচ্ছে শারীরিক কার্যক্রমের ভিত্তিতে যখন একজন প্লেয়ার সপ্তাহে ২-৩ টি ম্যাচ পূর্ণ সময় মাঠে থাকে।
একটি ছোট্ট পরিসংখ্যানের মাধ্যমে একজন প্লেয়ারের শারীরিক কার্যক্রম তুলে ধরা হলো যখন সে সপ্তাহে ২-৩ টি ম্যাচ খেলে থাকে।
------------------Game1---Game2---Game3
Distance Cover--10695m--10790m--10493m
High Intensity----889m-----859m-----779m
Sprint------------233m-----215m-----191m
Fast Run---------656m-----644m-----578m
Slow Run--------4238m----4416m---4308m
.
পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্লেয়ারদের আতিশয্যতা কমে যাচ্ছে যেটা প্লেয়ারের এনার্জি কমায় যা খুবই খারাপ প্রভাব। এধরনের মনোভাব বর্জন করা উচিত এতে প্লেয়াররা শারিরীকভাবে খেলার জন্য প্রস্তুত থাকে।
.
#৩য়_কারণঃ (কম্পিটিশন অনুযায়ী স্কোয়াড গঠন)
একটি স্কোয়াডকে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কম্পিটিশনের জন্য গঠন করা হচ্ছে রোটেশনের অন্যতম কারণ।
যেমন আঞ্চেলত্তি ২০১৩/১৪ মৌসুমে লিগা ও কাপ কম্পিটিশনের জন্য রিয়াল মাদ্রিদকে ভিন্ন ভিন্ন একাদশ তৈরি করে খেলিয়েছিলেন।
এটা ঠিক যে প্লেয়াররা প্রতিটি ম্যাচেই অংশগ্রহণ করতে চায় এবং বিশ্রাম নিতেও দ্বিধাবোধ করে।
কিন্তু একসময়ে তারা বুঝতে পারে কেনো ভিন্ন কম্পিটিশনে ভিন্ন স্কোয়াড গঠিত হয় যখন তারা কোনো ট্রফি জেতে।
এইধরনের আইডিয়াতে বেনিতেজ লিভারপুলকে চ্যাম্পিয়ন লিগ, এফ এ কাপ, ইউয়েফা সুপার কাপ জিতিয়েছিলেন।
এইধরনের আইডিয়া প্রিমিয়ার লিগে ৮২ থেকে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে থাকা যায় যেটা বরাবর ফার্গুসন করতেন।
২০০৮/০৯ মৌসুমে গার্দিওলা লিগের ৫ টি ম্যাচ ৫ টি ভিন্ন স্কোয়াডে খেলিয়েছিলেন এবং সবগুলো ম্যাচেই জয় পেয়েছিলেন যেটা ছিল একই আইডিয়া।
.
একটি দলের জন্য রোটেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখন প্লেয়াররা ইঞ্জুরিতে পরে তখন সবাই কোচের রোটেশন সিস্টেমকে দোষারোপ করে।
Comments
Post a Comment