নামঃ মার্কোস ইউরেন্তে মরেনো (Marcos Llorente Moreno)
জন্ম: ৩০/০১/১৯৯৫
জন্মস্থানঃ মাদ্রিদ
পজিশনঃ মিডফিল্ডার
জন্ম: ৩০/০১/১৯৯৫
জন্মস্থানঃ মাদ্রিদ
পজিশনঃ মিডফিল্ডার
মার্কোস ইউরেন্তে মরেনোর জন্মই হয়েছিল মাদ্রিদিস্তা হওয়ার জন্য! কেননা শরীরে যে মাদ্রিদের রক্তেই মিশে ছিল। ইউরেন্তের বাবা “প্যাকো” ইউরেন্তে হেন্তো ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, তার চাচা হুলি ইউরেন্তে খেলেছেন মাদ্রিদের হয়ে । তার নানা রামোন গ্রোসোও খেলেছেন ১২টি মৌসুম মাদ্রিদের হয়ে। বাবার চাচা ফ্রান্সিস্কো ”প্যাকো” হেন্তো লোপেজ একজন মাদ্রিদ লেজেন্ড, ৬০১ বার গায়ে জড়িয়েছেন মাদ্রিদের জার্সি, জিতেছিলেন পরপর ৫টি ইউরোপিয়ান কাপ ডি স্টেফানো, পুসকাসদের সাথে ।
এখন আশা যাক মার্কোস ইউরেন্তে মরেনোর বিষয়ে, স্প্যানিশ রীতি অনুযায়ী শেষে ২টি বংশনাম থাকে, নামের প্রথমটি বাবার (ইউরেন্তে) আর দ্বিতীয় মার (মরেনো) । ছোটবেলায় পুরোটি সময় কাটে তার মাদ্রিদে, শৈশবে বাবার চাচা “প্যাকো” হেন্তো আর বাবা “প্যাকো” ইউরেন্তের হাত ধরেই সান্তিয়াগো বার্নাব্যুতে আসে ছোট ইউরেন্তে, সেদিন থেকে স্বপ্ন দেখা শুরু গায়ে রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে জড়ানো। ১৩ বছর বয়সে সে স্বপ্ন পূরণ করতে যোগ দেয় রিয়াল মাদ্রিদ একাডেমিতে । একে একে পার করে কঠিন ৭টি ধাপ (অনুর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৬, অনুর্ধ্ব ১৭, অনুর্ধ্ব ১৮, অনুর্ধ্ব ১৯ এবং কাস্তিয়া) তারপর আর পিছনে তাকাতে হয়নি । ইউরেন্তের গুরত্ব বুঝে আর প্লেয়িং টাইম দেয়ার উদ্দেশ্যে ২০১৬তে রিয়াল তাকে আলাভেজে লোনে পাঠায়।

আলাভেজে লোনে ইউরেন্তেঃ
২০১৬/১৭ মৌসুমে আলাভেজের হয়ে লোনে খেলে রিয়ালের ইউরেন্তে। সেন্ট্রাল মিডফিল্ড দাঁপিয়ে বেরিয়ে ইউরেন্তে ডিফেন্সিভ মিড হিসেবে খেলে । ২০১৬/১৭ মৌসুম আলাভেজের অন্যতম সেরা মৌসুম বলা হয়, ইউরেন্তের জন্য। ২০১৬/১৭তে নতুন এসে ৯ম স্থানে লিগ। কোপা দেল রে-র ফাইনালে খেলে বার্সালোনার বিপক্ষে, যদিও তারা ৩-১ গোলে হেরে যায়। আলাভেজের সাফল্যের মূলে ছিল তখনকার আলাভেজের কি-প্লেয়ার মার্কোস ইউরেন্তে । ওর ডিফেন্সিভ স্কিল, ট্যাকেল, স্টপ, বল কট্রোলিং দলটিকে সেরা একটি মৌসুম উপহার দিয়েছে। ২০১৬/১৭ মৌসুমে আলাভেজের হয়ে ইউরেন্তে মোট ৩৮ ম্যাচের ৩৬টিতে স্টার্ট করে ১,৭১৪ পাস, ২টি এসিস্ট, ৮৬টি ইন্টারসেপশন, ৮৩টি সফল ট্যাকেল করে। যা তরুণ ডিফেন্সিভ মিড হিসেবে অসাধারণ।

রিয়ালে ফিরে আসাঃ
২০১৬/১৭র পারফমেন্স দেখে জিদান ইউরেন্তেকে ফিরিয়ে আনতে বলে। পেরেজও ইউরেন্তেকে ফিরিয়ে আনে লোন থেকে। এখন পর্যন্ত ইউরেন্তের তেমন প্রয়োজন হয়নি ক্যাসেমিরোর জন্য। তবে ইউরেন্তে যে এক প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডার তাতে সন্দেহ নেই।

রিয়াল মাদ্রিদের হয়ে অর্জনঃ
ফিফা ক্লাব বিশ্বকাপঃ ১টি
ইউরোপিয়ান সুপার কাপঃ ২টি
স্পানিশ সুপার কাপঃ ১টি
ফিফা ক্লাব বিশ্বকাপঃ ১টি
ইউরোপিয়ান সুপার কাপঃ ২টি
স্পানিশ সুপার কাপঃ ১টি
জাবি অলোনসোকে আর্দশ মানে ইউরেন্তে, আশা করি ভবিষ্যতে জাবির মতোই একজন অসাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডার হবে মার্কোস ইউরেন্তে মরেনো!
¡আলা মাদ্রিদ!
রিয়াল মাদ্রিদকে আমরা ভালোবাসি
মাদ্রিদিস্তা আমরা বাংলাদেশি!
¡আলা মাদ্রিদ!
রিয়াল মাদ্রিদকে আমরা ভালোবাসি
মাদ্রিদিস্তা আমরা বাংলাদেশি!
Comments
Post a Comment