স্পেনের মালাগা শহরের ছোট একটি এলাকা ভেলেজ মালাগা। ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য যখন ছিল না ফুটবল জগতে তখনকার কথা বলছি। ২৩শে মার্চ ১৯৬৮ সালে ওই ছোট্ট শহরে জন্ম নিলো এক কিংবদন্তী। তখন কেও ভাবেও নি, কেও জানতো ও না যে এই লোকটার হাত ধরেই ইউরোপিয়ান ফুটবলে আসবে আধিপত্য। সে আর কেও নয়, আমাদের সকলের মনে শিহরণ জাগানিয়া এক নাম ফারনান্দো হিয়েরো যার পুরো নাম ফারনান্দো রুইজ হিয়েরো। কি চিনতে পারছেন? পরিচিত লাগছে নাম টা? হ্যা ঠিকই ধরেছেন। আমাদের লিজেন্ড হিয়েরো। চলুন কিছু টুকিটাকি জিনিস জেনে নেয়া যাক এই মানুষ টাকে নিয়ে। আপাত দৃষ্টি তে উনি সকলের কাছে একজন ডিফেন্ডার হিসেবে পরিচিত হলেও উনি আসলে এখন সুইপার। যার রয়েছে ডিফেন্ড করার অনবদ্য ক্ষমতা আর সাথে গোল করার অসাধারণ অ্যাবিলিটি। কিংবদন্তী কোচ ভিসেন্ত দেল বক্স এর সপ্নের রিয়াল মাদ্রিদ এর অন্যতম কারিগর এর হিয়েরো। স্থানীয় ক্লাব ভেলেজ মালাগা তেই শুরু হয় তার ইয়ুথ ক্যারিয়ার। প্রতিভার নজর দেখানো শুরু করেন সেখান থেকেই। পরে মালাগার ইয়ুথ টীমে যোগ দেন। সেখানেই ১৯৮৭ সালে রিয়াল ভালাদোলিদ এর বিপক্ষে তার লা লীগা ডেব্যু হয়। সেখানে ২ সিজন কাটানোর পর ১৯৮৯ সালের গ্রীষ্মকালীন ট্র্যান্সফার উইন্ডো তে রিয়াল মাদ্রিদ এ যোগ দেন। কথায় আছে কপালের লিখন যায় না খন্ডন। মাদ্রিদ এ যোগ দেয়ার পর নিজেকে আরও মেলে ধরতে শুরু করলেন হিয়েরো। ক্লাবে যোগ দেয়ার প্রথম সিজনে খেলেন ৩৭ টি ম্যাচ। কয়টি গোল করেছিলেন জানেন? মাত্র ৭ টি। তবে একজন ডিফেন্ডার হিসেবে এটা মনে হয় একটু বেশিই। এভাবেই মুল দলে জায়গা টা পাকাপোক্ত করে নেন কোচ র্যাডোমির অ্যান্টিক এর অধীনে। দিনে দিনে তার পারফর্মেন্স এর ধার যেন বাড়তেই থাকে। তিন সিজনে গোল করেন ৪৪ টি যার ২১ টি ছিল শুধু ১৯৯১-১৯৯২ সিজনেই। মানোলো সানচিস এর সাথে জুটি গড়ে মাদ্রিদের ডিফেন্স কে বানান অপ্রতিরোধ্য। প্রায় ১৫ বছরের মাদ্রিদ ক্যারিয়ারে জয় করেছেন অনেক কিছুই। ২০০১ এ সানচিস এর মাদ্রিদ ত্যাগ এর পর হিয়েরোর বাহুতে বেধে দেয়া হয় মাদ্রিদ ক্যাপ্টেন এর দায়িত্ব। ২০০৩ এ হিয়েরো তার গুরু ভিসেন্ত দেন বক্সের সাথেই মাদ্রিদ ত্যাগ করেন। এর মাঝে মাদ্রিদের হয়ে খেলেছেন ৪৩৯ টি ম্যাচ যেখানে গোল করেছেন ১০২ টি। জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লীগ, পাঁচটি লা লীগা, চারটি স্প্যানিস সুপার কাপ, একটি কোপা ডেল রে, একটি উয়েফা সুপার কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। মাদ্রিদ ছেড়ে হিয়েরো যোগ দেন কাতারের আল রায়্যান স্পোর্টস ক্লাবে। সেখানে মাত্র এক বছর কাটিয়ে চলে আসেন আবার ইউরোপে। যোগ দেন প্রিমিয়ার লীগের ক্লাব বল্টন এ। সেখানেই বছর খানেক কাটানোর পর ২০০৫ সালের ১০শে মে হিয়েরো ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন। এছাড়া খেলেছেন স্পেন জাতীয় দলে। সেখানেও তিনি ক্যাপ্টেন এর দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালের ২০শে সেপ্টেম্বর জাতীয় দলে তার ডেব্যু হয়। খেলছেন ৮৯ টি ম্যাচ যেখানে গোল করেছেন ২৯ টি। ৪ টি বিশ্বকাপ ও ২ টি ইউরো তে অংশগ্রহণ করেছেন। ২০০২ বিশ্বকাপের পর জাতীয় দলের অধ্যায় শেষ করেন হিয়েরো। এরপর ২০০৭ এর সেপ্টেম্বরে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দেন এবং সেখানেই ৪ বছর কাটান। এরপর ২০১১ এর জুলাই এ নিজের শহর এর ক্লাব মালাগার ডিরেক্টর হিসেবে যোগ দেন। তার অধীনে ক্লাবের অনন্য উন্নতি হলেও ২০১২ সালের ২৮শে মে হিয়েরো ডিরেক্টরের পদ ছেড়ে দেন। মনের টান বলে একটা কথা আছে। যেখানে নিজের ক্যারিয়ারের সোনালি সময় কাটিয়েছেন সেখান থেকে কি চাইলেও দূরে থাকা যায়? আর তাই ২০১৪ সালের ১০ই জুলাই আবার ফিরে আসেন মাদ্রিদ এ সহকারী কোচ হিসেবে। এখানে ২ বছর কাটানোর পর প্রথম ম্যানেজারের দায়িত্ব পান দ্বিতীয় ডিভিশন এর ক্লাব রিয়াল ওভেইদো তে। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন প্রধান কোচ হিসেবে। শারীরিক ভাবে অসম্ভব শক্তিশালী, অসাধারণ ভিশন আর গোল স্কোরিং এবিলিটির জন্য তার নামডাক ছিল সবার উপরে। একজন ডিফেন্ডারের কাজ যে শুরু গোলবার নিরাপদ রাখা নয়, অ্যাটাকেও সাহায্য করা তার উদাহরণ এই হিয়েরো। ২০০৭ সালে ব্রিটিশ বিখ্যাত নিউজপেপার ‘ দ্যা টাইমস ‘ এর তৈরি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ৫০ ফুটবলার এর মাঝে ৪৩তম হয়ে যায়গা করে নেন। একজন ডিফেন্ডার হয়ে হ্যাট্রিক করার গৌরব খুব কম প্লেয়ার এর কপালে থাকে। ডিফেন্ডার হিসেবে রিয়াল মাদ্রিদ এর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশী গোল করার রেকর্ড টাও হিয়েরোর দখলে। দেশের হয়ে কিছু অর্জন করতে না পারলেও ক্লাব ক্যারিয়ারে তার অর্জন ছিল অনেক উপরে। আর সেজন্যই মাদ্রিদ লিজেন্ড তথা ফুটবল ইতিহাসের এক অন্যতম লিজেন্ড হিসেবে খোদাই করে নিজের নামখানা লিখিয়ে নিয়েছেন সবার মাঝে। আসুন দেখে নেই তার সকল ধরনের অর্জন সমুহঃ ক্লাবঃ Real Madrid • UEFA Champions League: 1997–98, 1999–2000, 2001–02 • Intercontinental Cup: 1998, 2002 • UEFA Super Cup: 2002 • La Liga: 1989–90, 1994–95, 1996–97, 2000–01, 2002–03 • Copa del Rey: 1992–93 • Supercopa de España: 1990, 1993, 1997, 2001 Al Rayyan • Emir of Qatar Cup: 2003–04 ব্যক্তিগতঃ • FIFA XI: 1996, 1997, 1998[29] • UEFA Club Best Defender: 1997–98 • ESM Team of the Year: 1996–97, 1997–98 • FIFA World Cup All-Star Team: 2002
Comments
Post a Comment