রিয়ালে ভিসেন্তে ডেল বস্কের যুগ

রিয়াল মাদ্রিদে ভিসেন্তে ডেল বস্কের কোচিং যুগঃ

যদি পৃথিবীর সেরা সেরা কোচদের নাম বলা হয় তাহলে ভিসেন্তে ডেল বক্স এর নাম থাকবে সবার উপরে।এই মানুষটা বিশ্বকাপ থেকে শুরে করে চ্যাম্পিয়ন্স লীগ সবই জিতেছেন। তিনি সেরাদের মধ্যেও সেরা।তিনি তার কোচিং ক্যারিয়ার শুরু করেন আমাদের সবার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেই ডেল বস্ক ১ম রিয়ালের দায়িত্ব নেন ১৯৯৪ সালে। তবে মাএ দু মাসের জন্য। এরপর ১৯৯৬ সালে তিনি মাএ দু ম্যাচ রিয়ালের দায়িত্বে ছিলেন। এরপর তিনি রিয়ালের ইয়ূথ টিমের দায়িত্ব নেন। ১৯৯৯-২০০০ সিজনের শুরুতেই রিয়াল মাদ্রিদের তৎকালিন কোচ Arsenio Iglesias কে বরখাস্ত করা হয়। ১৯৯৯ সালের নভেম্বর মাসে রিয়ালের দায়িত্ব নেন ডেল বস্ক।এরপর যা হল তা শুধুই ইতিহাস। ডেল বস্ক শুরু হয় বস্কের গ্যালাক্টিক মাদ্রিদ গড়ার কাজ। ২০০০ সালে জয় করলেন রিয়ালের অষ্টম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা গড়লেন এক ইতিহাস। এর পরে তাকে এনে দেওয়া হয় লুইস ফিগোকে তাও আবার রিয়ালের রাইভাল ক্লাব বার্সেলোনা থেকে এরপর শুরু হল ডেল বস্কের আরেক চ্যালেঞ্জ এবার সে এই চ্যালেঞ্জেও জয়ী হলেন জিতলেন ২০০০-২০০১ সিজনের লা লীগা টাইটল এর সাথে আরও জয় করলেন স্পেনিশ । পেরেজ এরপর জিনেদিন জিদান ও রোনাল্ডোকে সাইন করান। তখন বিশ্ব চিনল গ্যালাক্টিকো মাদ্রিদ কি। জিনেদিন জিদানের অসাধারন গোলের বিনিময়ে রিয়াল তাদের নবম ইউরোপিয়ান শিরোপা জিতেন। তিনি যেন মাদ্রিদকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। তার কিছুদিন পরই রিয়ালকে তিনি ইউয়েফা সুপার কাপ জেতান। ২০০৩ সালে তিনি আবার ইতিহাস গড়ে বসলেন জিতলেন রিয়ালের ২৯ তম লা লীগা শিরোপা। তখন তাকে রিয়ালের সর্বকালের সেরা কোচ বলেও আক্ষা দেওয়া হয়েছিল। কিন্তুু একটা হতাশা জনক খবর আসে রিয়ালের ২৯ তম লা লীগা টাইটল জেতার পরের দিনই আর সেই খবরটি হল রিয়াল ডেল বস্কের মেয়াদ বাড়াবেনা। এর পরেই রিয়াল ডেভিড বেকহাম কে কিনে। এরপর তাকে রিয়ালের টেকনিক্যাল ডাইরেক্টরের পদ অফার করে রিয়ার মাদ্রিদ তবে তিনি এ পদটি নেননা। এরপর শুরু হয় রিয়লের পতন। সে সময়ের রিয়ালের ক্যাপ্টেন Fernando Hierro ক্লাব ছাড়তে চান এবং রিয়ালে এক প্রকার অশান্তি দেখা দেয়। এভাবেই রিয়ালে ডেল বস্কের অধ্যায় শেষ হয়। রিয়াল ডেল বস্কের অধিনে ১৮৬ ম্যাচ খেলে ১০৪ টিতে জিতে।

যে যাই বলুকনা কেন আমার কাছে রিয়ালের সেরা কোচ সবসময় ডেল বস্কই থাকবেন। কারন সে আমাদের দুটি চ্যাম্পিয়ন্স লীগ এবং ২টি লা লীগা একটি ইউয়েফা সুপার কাপ জিতেন।

Comments