ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ড “রিয়াল মাদ্রিদ”

রিয়াল মাদ্রিদ নামটা শুনলে সর্বপ্রথম আপনার কি চোখে ভাসে? আমার চোখে ভাসে বুকের বাম পাশে লাগানো ঐ লোগোটা। আচ্ছা মাদ্রিদিজম শব্দটার সাথে আপনারা কেউ পরিচিত আছেন? এই শব্দটা আসলে বোঝায় মাদ্রিদের প্রতি ভালবাসা, শ্রদ্ধা বোধ মাদ্রিদের প্রতি ডেডিকেশন। মাদ্রিদিজম শব্দটা কোন সাধারণ শব্দ নয়। এই শব্দের সাথে জড়িয়ে আছে বিশ্বের কোটি কোটি মাদ্রিদিস্তাদের আবেগ ভালবাসা শ্রদ্ধা ডেডিকেশন। এটা কোন নির্দিষ্ট খেলয়াড়কে কেন্দ্র করে আসে না। হয়তো কোন খেলয়াড়ের হাত ধরে মাদ্রিদে প্রবেশ করা যায় কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিজমে জড়িয়ে পড়ে আর মাদ্রিদের প্রতি সংকল্পবদ্ধ হয়ে পড়ে। আচ্ছা কখনো চিন্তা করেছেন কেন নিজের সেরা সময় বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলার সময়ও কেন বিশ্বের সেরা প্লেয়ার ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দিল? কেনই বা সে তখন উড়তে থাকা বার্সেলোনার অফার গ্রাহ্য করে রিয়াল মাদ্রিদে যোগ দিল। ভেবে দেখেছেন বার্সেলোনায় খেলতে থাকা লুইস ফিগো কেন সরাসরি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিল? আর কেনই বা সে এখনো নিজেকে একজন মাদ্রিদিস্তা হিসেবেই পরিচয় দেন? কেন ফেনোমেনন রোনালদো বলেছিল, "আপনাকে বলতেই হবে রিয়াল সবসময় বার্সেলোনা এর চেয়ে ভাল ছিল এবং এটাই অনেক। রিয়াল মাদ্রিদ ই সত্যিকারের লা লিগা চ্যাম্পিওন কারন তারা জানে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আর রেকর্ড ব্রেক করতে পারে।" কেন গ্যারেথ বেল বলেছিল "এক পেনির জন্য হলেও আমি রিয়াল মাদ্রিদে খেলতে চাই।" মার্সেলো কেন বলেছিল, "রিয়াল মাদ্রিদে খেলার জন্য আমি ব্রাজিল থেকে মাদ্রিদে হেটে যেতেও রাজি আছি।" রাউল কেন বলেছিল রিয়াল মাদ্রিদের জন্য আমি ওয়াটার বয় হতেও প্রস্তুত আছি। ভাই এগুলা হল মাদ্রিদিজম। এগুলো হল মাদ্রিদের প্রতি ভালবাসা। মাদ্রিদের প্রতি ডেডিকেশন। এগুলো এমনি এমনি আসে না রে ভাই। এগুলো কোন নির্দিষ্ট খেলয়াড়কে সমর্থের মাধ্যমে আসে না। একজন খেলয়াড়কে আইডল হিসেবে মনে করায় যায় কিন্তু তার মানে এই না যে রিয়াল মাদ্রিদের আগে কোন খেলয়াড় আসবে আর আপনি তখন নিজেকে পিওর মাদ্রিদিস্তা বলে পরিচয় দিবেন। পিওর মাদ্রিদিস্তা বলতে তাদেরই বোঝানো হয় যাদের কাছে বুকের বাম পাশে থাকা সাদা জার্সির ঐ লোগোটা সব থেকে বড়। রিয়াল মাদ্রিদে খেলা প্রত্যেকটা খেলয়াড়ই নিজেদের যোগ্যতায় সাদা জার্সি পরে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে। নিজেদের যোগ্যতা প্রমাণ করেই তারা সাদা জার্সি পরার অনুমতি পেয়েছে। হ্যা ভাল খারাপ দিন সবার আসে কিন্তু কাউকে অন্য কারো থেকে ছোট করাও কোন প্রকৃত মাদ্রিদিস্তার কাজ নয়। মাদ্রিদিজমের অনেক উদাহরণ দেখানো সম্ভব। মনে আছে একবার রোনালদো খেলার ভেতর বাজে ভাবে ট্যাকেলের স্বীকার হয়ে চোখের কোনটা কেটে ফেলেছিল আর সাদা জার্সিটা রক্তে ভিজে গিয়েছিল? তারপর ফিজিওরা এসে ব্যান্ডেজ করে দিয়ে গেল। আর রোনালদো আবারও মাঠে নেমে গেল দলের হয়ে জয় ছিনিয়ে আনতে। রোনালদো কিন্তু ইচ্ছা করলেই উঠে যেতে পারতো কিন্তু সে জানে মাদ্রিদের তাকে প্রয়োজন তাই সে এক চোখ প্রায় বন্ধ অবস্থায় মাঠে খেলে গেছেন আর গোলও করে ছিলেন। এটাই মাদ্রিদিজম ভাই। মনে আছে একবার পেপেকে এমন বাজে ভাবে ট্যাকেল করা হয়েছিল তার মাথা কেটে গিয়েছিল আর রক্ত বের হচ্ছিলো প্রচুর। তখন ফিজিওরা তার মাথায় ব্যান্ডেজ করে দিল আবার পেপে নেমে পড়লো খেলতে। নিজের সর্বচ্চটুকু ঢেলে দিল পেপে। রামোসেরও এমন একটা মুহুর্ত আছে। সম্ভবত মাথা কেটে গেছিলো রক্তে জার্সি ভিজে গেছিলো তারপরও সে খেলা চালিয়ে গিয়েছিল। এটাই মাদ্রিদিজম ভাই। এটা মাদ্রিদের প্রতি ডেডিকেশন। একজন নির্দিষ্ট খেলয়াড়কে কেন্দ্র করে কেউ যদি মাদ্রিদের সমর্থন করে যান তাহলে আপনি মাদ্রিদের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন কারণ মাদ্রিদে খেলা প্রত্যেকটা খেলয়াড়ই ঐ সাদা জার্সি পরে খেলতে নামে। প্রত্যেক খেলয়াড়েরই বুকের বাম পাশে রিয়াল মাদ্রিদের ঐ লোগোটা থাকে। সান্তিয়াগো বার্নাব্যুতে কয়েকজন বয়স্ক মাদ্রিদিস্তা আছে যাদের দেখলে মনে হয় ৭০/৮০ বছর বয়স হবে। তাদের কাছ থেকে অনেক তথ্য জানা যায়। এই যেমন ৭০/৮০ দশকে নাকি এল ক্লাসিকো তেমন গুরুত্বপূর্ণ ছিল না মাদ্রিদের কাছে কারণ তখন মাদ্রিদ হেসে খেলেই এল ক্লাসিকো জিততো। এই ৭০/৮০ বছর বয়স্ক মানুষগুলো মাদ্রিদের অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী হয়ে আছেন। তারা এত বছর ধরে মাদ্রিদের সব ম্যাচ বার্নাব্যুতে বসে দেখেন কোন নির্দিষ্ট একজনের খেলা দেখার জন্য নয়। তারা খেলা দেখতে আসে সাদা জার্সি পরা ছেলে গুলোর যারা বুকের বাম পাশে ধারণ করে লোগোটা। যাদের ডেডিকেশন মাদ্রিদের প্রতি সীমাহীন। মাদ্রিদিজম এত সহজ না। মাদ্রিদিজম এত সহজে আসে না। মাদ্রিদিজম সস্তা কোন শব্দ না। এটা মাদ্রিদিস্তাদের প্রতীক। আমার কাছে ক্রিস্তিয়ানো রোনালদো যেমন নাচো ফার্নান্দেজও তেমন। কিন্তু ক্রিস্তিয়ানোমে যতটা ভালবাসি ততটা ভাল হয়তো নাচোকে বাসি না। কিন্তু সাদা জার্সি পরে যখন ওরা নামে তখন সবাইকে একজনই মনে হয়। সবাইকে মাদ্রিদিস্তা মনে হয়। মাঠে ওরা ১১ জন নামলেও সারা বিশ্বের মাদ্রিদিস্তারাও খেলে ওদের সাথে। আর এটা ঐ মাদ্রিদিজমের জন্যই। বেঁচে থাকুক মাদ্রিদের প্রতি আমাদের ভালবাসা। জেগে উঠুক মাদ্রিদিজম।

Comments