Skip to main content
বার্সার জয়রথ থামাতে রিয়ালের ট্যাক্টিক্স
বার্সা এবং মাদ্রিদ উভয়ের গেম ফর্মেশনই ছিল 4-3-3। বার্সা এই ফর্মেশনে এনরিকের অধীনে আগে থেকেও খেললেও জিদান বিগত 2/3 টা ম্যাচে এই ফর্মেশন অ্যাপ্লাই করছেন।
বার্সার বিপক্ষে তার সকল গেম প্ল্যান ছিল ক্যাসিমিরোকে নিয়ে।
প্রথমেই বলে রাখি,
ক্যাসিমিরো একজন পিউর ডিফেন্সিভ মিডফিল্ডার। পিভট রোলে খেলার জন্য পার্ফেক্ট।
গত মৌসুমে লোনে পর্তোতে যাওয়ার পর লিগের সেরা মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হোন তিনি।
বায়ার্নের বিপক্ষে 3-1 গোলে জয় পাওয়ার পিছনে মিডে ধারুন ভূমিকা পালন করেছেন তিনি।
গত ম্যাচগুলোতে তাকে দিয়ে পজিটিভ রেজাল্ট আসায় এল ক্লাসিকোতে তাকে ঘিরেই সব প্ল্যান ছিল জিজুর। (যেটা ম্যাচের আগে Mohammad Younus Maruf তার একটা পোস্টে এনালাইস করেছিল।)
.
গতকাল মাদ্রিদ তাদের ডিফেন্সিভ লাইন 4-4-2 তে বজায় রেখেছিল পুরো ম্যাচ জুড়েই যেটা একটা ব্যাসিক ফর্মেশন।
দুইটা ডিফেন্সিভ লাইনের মধ্যে ডিসট্যান্স ছিল খুব কম পাশাপাশি একই ডিফেন্সিভ লাইনে প্লেয়ারদের মাঝেও ডিসট্যান্স কম ছিল যার কারণে এম.এস.এন স্পেস কম পেয়েছিল আর অরিয়েন্টাল জোনাল মার্কিং এর মধ্যে ছিল।
ম্যাচের প্রথমদিকে মাদ্রিদ গুছিয়ে নিতে না পারলেও পরে নিজেদের ঠিক গুছিয়ে নিয়েছিল।
ক্যাসিমিরো পুরো ম্যাচ জুড়ে মেসিকে মার্কিং করে রেখেছিল। পুরো ম্যাচে মেসি পেনাল্টি বক্সে মাত্র কয়েকবার যেতে পেরেছিল কিন্তু পেপে/রামোস তাকে ঠিক আটকে দিয়েছিল।
ক্যাসিমিরোর এক্সট্রা মার্কিং এর জন্য মেসিও তার স্বাভাবিক খেলা হারিয়ে ফেলেছিল।
56 মিনিটে কর্ণার থেকে পিকের গোল সেটা ছিল পেপের কারণে।
পেপে পিকেকে মার্ক করে রাখতে পারে নি।
.
এরপর মাদ্রিদ ম্যান টু ম্যান মার্কিং করে উইঙ্গে বার্সাকে প্রেসিং করে বারবার অ্যাটাক করেছে।
বেনজেমার গোলটা ইনিয়েস্তার ভুল পাস ক্যাসিমিরো কাট আউট করে মদ্রিচকে দিলে ক্রুস মদ্রিচ 1 টু 1 পাস করে সেটা উইঙ্গে মার্সেলোকে সাপ্লাই করে। ঠিক তখন বার্সার ডিফেন্সিভ লাইনে মাত্র 3 জন ডিফেন্ডার ছিল।
.
81 মিনিটে রোনালদোর বাড়ানো বলটাও এসেছিল প্রেসিং থেকে।
বেল গোল করলেও রেফারি ফাউলের কারণে বাতিল করে দেয়।
যদিও সেটা মোটেও ফাউল ছিল না।
ম্যাচ শেষের দিকে জর্দি আলবার রাইট সাইডে প্লেয়ার বেশি থাকা সত্বেও সে সরাসরি নেইমারকে পাস করতে চেয়েছিল যেটা কার্ভাহাল পিছন থেকে এসে ইন্টারসেপ্ট করে ফ্রী স্পেস পেয়ে রানিং করে।
রন এবং বেলও তাদের পজিশনে সহজে চলে গেলেও রন পুরোপুরি আনমার্কে ছিল।
তার সামনে স্পেস ছিল যেটা দেখতেও ভুল করেনি বেল।
বল বাড়িয়ে দিলে রন সেটা ঠিকই বার্সার জালে পাঠিয়ে দেন।
বার্সার ডিফেন্সিভ লাইন দেখুন।
বক্সে 3 জন ডিফেন্ডার থাকা সত্বেও তারা ঠিকভাবে কাউকে মার্কিং এ রাখতে পারে নি।
উইঙ্গে প্রেসিং করে অ্যাটাক করার কারণে বার্সার ডিফেন্ডারও হিমসিম খেয়েছিল তাদের ম্যান মার্কিং করতে।
ডিফেন্ডাররা তাদের জায়গা ছেড়ে কিছুটা উপরে আসাও ছিল একটা উইক পয়েন্ট।
Comments
Post a Comment