ব্রাড হগ ? নাকি লুইস ফিগো ! অদ্ভুতূরে গরন ? অনেকটা...২৮৫ গোল আর ৬৪৩ ম্যাচ মাদ্রিদে...
কার্লোস অ্যালান্সো গঞ্জালেস৷ মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা দশের একজন ৷ কখনও হয়ত শুনেনওনি নামটি !তাতে কি ইনি কিংবদন্তীই বটে...
উচ্চতায় ৬ ফিট নাহ,নয় ৬ ছুঁই ছুঁইও, তবুও সমাদ্রিত তার নার্ভবিটিং হেডগুলোর জন্য ,বাতাসে তিনি যেন তৎকালীন সময়ে তারই প্রতিপক্ষ,আর দূরপাল্লার শট ?ইতিহাস কথা বলে....
জন্ম ১৯৫২তে ৷ ঊনিশে নাম লিখিয়েছেন রেসিং সান্তাদারে...কুরিতে রিয়াল ৷
প্রফেশনাল ক্যারিয়ারের প্রথম মৌসুমেই লা লীগা ভুলে যাওয়া রেসিং সান্তাদারকে করেছেন প্রমোটেড ,জিতেছেন পিচিচি ...ফায়দা লুটল রিয়াল ,সর্বকালের সেরাদের প্রস্তাব নাকচ করার চিন্তাও করেননি ...
৭১-৭২ মৌসুমে নামলেন রিয়ালের হয়ে , পথচলার শুরু সেই ৷ থামল ১৭ বছর পর ৷ ২৭ টি ডার্বির শেষে...
প্রথম মৌসুমেই ৩৪ লীগ ম্যাচে ১০ গোল , লীগ শিরোপা রিয়ালের ঘরে ৷ সেই শুরু ,বাকি ১৬ বছরে আরও ৮ টি লীগ ৷ সবমিলিয়ে ৯ লীগ, ৪ কোপা দেল রে আর দুই চ্যাম্পিয়ন্স লীগ , ষ্টিফানো পরবর্তীযুগের ২য় ডন, যতদিন কাপিয়েছেন নব্বই গজের ঐ মঞ্চ ,গোলসংখ্যায় মাদ্রিদের হয়ে এগিয়েছিলেন কেবল ঐ এক ষ্টিফানোই,হয়ত হালের রোনালদোর গোলট্যালির সামনে তার তুলনা চলেনা,তবে তার সময়ে সেরা তো তিনিই ছিলেন....স্প্যানিশ ফুটবলযে তখনও লীগে ৪০ গোল করা ভাবত এক দিবাস্বপ্ন, ধারাবাহিতার ক্যালমায় ২০২ লীগ গোল, ঐ যামানায় সে যেন অষ্টমাশ্চর্য ,আর গতিময় এই কলিযুগেও ক'জনের আছে ২০২ লীগ গোল !
সান্তিলানা , এবার নিশ্চয় চিনতে পারছেন ! ভার্চুয়াল জগৎে তাকে নিয়ে গলা হয়ত ফাটাননি কখনও,তবে পরিসংখ্যানের মঞ্চে তার নাম মিস নিশ্চয় করেননি ৷ ভালবেসে দারিদ্রতা আর অনিয়মে পূর্ন পশ্চ্যাৎপদ জন্মস্থলের নামেই তাকে ডাকতে শুরু করে ভক্তরা,সেই ভালবাসার শক্তি এতই অটলযে,প্রজন্ম থেকে প্রজন্মে পরিচিতি পেয়ে আসছেন ঐ সান্তিলানায়, পিতৃপ্রদত্ত কার্লোস আলান্সো যেন হারিয়ে গেল কালের অকাতরে ....
জন্ম হোক যথাতথা,কর্ম হোক ভাল..
শ্রদ্ধাভরে স্মরন করছি আশির দশকের রামোসকে..লেট হেড গোল আর সান্তিলানা,সে যেন হারমানায় কল্পলোকের কোন প্রনয়বাক্যকেও...
Written By: অনিক মাহমুদ
Comments
Post a Comment