মাদ্রিদের বর্তমানে অন্যতম সেরা একজন রাইট ব্যাক হলেন ড্যানি কার্ভাহাল। তার টেলেন্ট সম্পর্কে কোন সন্দেহ নেই। আর কয়েক বছরের মধ্যেই তাকে বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাকদের সাথে তুলনা করা হবে এতে কোন সন্দেহ নেই। ড্যানি কার্ভাহাল এমন একজন প্লেয়ার যে কিনা তার দলের জন্য সব কিছু করতে পারেন আর এরকম প্লেয়ারই একটা দল চায় যে কিনা তার দলের জন্য সব করতে পারেন।
তার পুরো নাম ড্যানিয়েল কার্ভাহাল রামোস। ১১ জানুয়ারি ১৯৯২ সালে জন্ম Leganés , Spain এ জন্মগ্রহন করেন মাদ্রিদের এই ভবিষ্যৎ লেজেন্ড। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই প্লেয়ারটি বর্তমানে রিয়াল মাদ্রিদের একজন রাইটব্যাক।
ক্যারিয়ার ≍≍≍≍≍≍≍
ড্যানি কার্ভাহালের ক্যারিয়ার শুরু হয় রিয়াল মাদ্রিদের ইয়ূথ টিম থেকে। তিনি মাএ ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদের ইয়ূথ একাডেমিতে যোগ দেন। তিনি ২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ ক্যাস্টয়ার হয়ে খেলেন । ক্যাস্টয়ার হয়ে নিজের শেষ সিজনে ৩৮ ম্যাচ খেলে তিনি ২ টি গোল করেন। তিনি সেই সময় ক্যাস্টয়া টিমের ক্যাপটেনও ছিলেন।
বায়ার লেভারকুজেন ≍≍≍≍
২০১২ সালে তাকে ৫ মিলিয়ন ট্রান্সফার ফির বিনিময়ে কিনে নেয় বায়ার লেভারকুজেন। মাদ্রিদ এই চুক্তিতে বাইব্যাক ক্লস রাখে। তার বাইব্যাক ক্লস এভাবে রাখা হয় অর্থাত এক সিজন পর ৬.৫ মিলিয়ন, দুই সিজন পর ৭ মিলিয়ন এবং ৩ সিজন পর ৮.৫ মিলিয়ন। ড্যানি কার্ভাহাল লেভারকুজেনের হয়ে তার ডেবিউ ম্যাচ খেলেন SC Freiburg এর বিপক্ষে সে ম্যাচে লেভারকুজেন ২-০ গোলে জয় পায়। ডেবিউ ম্যাচেই সে টিম অব দ্য উইকে জায়গা করে নেন। তিনি তার ১ম গোল করেন TSG 1899 Hoffenheim এর বিপক্ষে সে ম্যাচে তার দল ২-১ গোলে জয় লাভ করে। মৌসুম শেষে তিনি বুন্দেজলিগার সেরা তিন ডিফেন্ডারের মধ্যে জায়গা করে নেন।
রিয়াল মাদ্রিদ≍≍≍≍
৩ জুন ২০১৩ সালে তাকে বাইব্যাক ক্লজের মাধ্যমে মাদ্রিদে আবার ফিরিয়ে আনা হয়। রিয়াল লেভারকুজেনকে ৬.৫ মিলিয়ন ইউরো পরিষোধ করে। মাদ্রিদে ফিরে আসাটাই মূলত তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাড়ায়। রিয়ালে ফিরার পর তার ১ম ম্যাচেই রিয়াল ২-১ গোলে জয় তুলে নেয়। তিনি রিয়ালে তার ১ম এসিস্ট করেন ভিয়ারিয়ালের বিপক্ষে। মাদ্রিদে জয়েন করার কিছুদিনের মধ্যেই তিনি কোচের মন জয় করতে সক্ষম হন তিনি হয়ে যায় মাদ্রিদের নিয়মিত একাদশের সদস্য। তিনি মাদ্রিদকে তার সেরাটা দিয়ে সবসময় সহায্য করছিলেন। এমনকি তার দাদা মারা যাওয়ার কিছুক্ষন পরেই তিনি মাদ্রিদের হয়ে ম্যাচ খেলতে নামেন সে সময় তিনি তার অস্রু ধরে রাখতে পারেননি। এটাই একজন প্রফেশনাল খেলোয়ারে বৈশিষ্ট্য। ম্যাচের পর ম্যাচ তিনি নিজের সেরাটা দিতে থাকেন এবং দলে নিজের জায়গা পাকা করতে থাকেন তার অসাধারন ফর্ম আরবেলোয়ার মত অভিঙ্গদেরও দলে জায়গা পাওয়া নিয়ে শংষয় ফেলে দেয়। তিনি রিয়ালের ১ম দুই চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ৪৫ মিনিট করে খেলেন এরপর অবশ্য তাকে আর থেমে থাকতে হয়নি তিনি মাদ্রিদের হয়ে কোপা ডেল রে জিতেন। এরপর সিজনের লাস্ট ম্যাচ তা হল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তা হল আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সে ম্যাচে প্রথমেই আমরা ১টা গোল খাই।এর পর যেন কার্ভাহাল তার জান দিয়ে খেলতে থাকেন অসাধারন সব ট্যাকল করতে থাকে আমি সেদিন সিওর ছিলাম যদি সেদিন মাদ্রিদ হারত তাহলে সবচেয়ে বেশি কাদত এই ছেলেটা। ১ম গোল খাওয়ার পর যেন গোল পরিষোধের জন্য পাগল হয়ে গেছিল এই ছেলেটা।মাঠে যেখানেই বল সেখানেই কার্ভাহাল শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জিতে তাদের দশম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতে। ২০১৪-২০১৫ সিজনেও কার্ভাহাল অসাধারন ফর্মে আছে নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য কেে যাচ্ছেন।
তার অর্জনসমূহ ≍≍≍≍
★ Club
Real Madrid Castilla
Segunda División B : 2011–12
Real Madrid ★★★
UEFA Champions League: 2013–14
UEFA Super Cup: 2014
FIFA Club World Cup: 2014
Copa del Rey : 2013–14
Country★
Spain U21
UEFA European Under-21
Championship :
2013
Spain U19
UEFA European Under-19 Championship :
2011
Written by - অর্থহীন মানুষ
Comments
Post a Comment