কিভাবে পারে একজন রোনালোকে ঘৃনা করতে।
কিভাবে পারে একজন রোনালদোর নামে খারাপ কথা বলতে।
কিভাবে পারে তারা কিভাবে পারে!!!!
আমি জানি না আর হয়তো কেউ বললেও আমি বিশ্বাস করবো না যে রোনালোকেও মানুষ ঘৃনা করতে পারে।
যারা ঘৃনা করে তারা আসলেই কি মানুষ!!
আমার সন্দেহ আছে যারা রোনালোকে ঘৃনা করে তারা মানুষ কি না!
ঢাকায় আছি বেশ কয়েকদিন ধরে হাই স্পিড ফ্রি ওয়াইফাই ইউজ করছি সারাদিনই প্রায় ইউটিউবে ঘোরা ফেরা আছে আমার।
ইউটিউবে দেখছিলাম রোনালদোর বিভিন্ন ভিডিও তার ভেতর একটা ভিডিও আমার চোখে পড়লো।
Cr7 hate him or love him 2015.
ভিডিওটাতে ক্লিক করলাম।
ভিডিওটা প্লে হওয়া শুরু করলো।
ভিডিওটিতে রোনালদো আসলে কেমন মানুষ সেটাই তুলে ধরা হয়েছে।
ভিডিওটি শুরু হল রিয়াল মাদ্রিদ টিমের বাস স্টেডিয়ামের সামনে এসে থামলো সবাই একে একে নামছে রোনালদো নামার পরেই বাসের পাশে দাড়িয়ে থাকা সমর্থকদের কাছে গেল এবং এক এক করে সবাইকে অটোগ্রাফ দিতে থাকলো। কেউ কেউ তার সাথে ছবিও তুলল।
এতক্ষন অটোগ্রাফ বা ছবি তোলার পরেও রোনালদোর মুখে কোন বিরক্তির ছাপ নেই।
আছে একটা প্রশান্তির হাসি।
এরপরের ক্লিপে রোনালদো মাঠে প্র্যাক্টিস করছিল তখন কিভাবে জানি একটা ছেলে ঢুকে পড়লো মাঠের ভেতর।
ছেলেটি রোনালোকে জড়িয়ে ধরতে চাইলো রোনালদোও না করলো না ছেলেটিকে জড়িয়ে ধরলো। নিজের প্র্যাক্টিসে পরা স্যুটটি খুলে তাকে দিয়ে দিল।
এর পরের দুইটি ক্লিপে ম্যাচের ভেতর একটি ছেলে প্রবেশ করলো। এসেই রোনালোকে জড়িয়ে ধরলো। গার্ডরা এসে তাকে ধরতে গেলে রোনালদো গার্ডদের বাধা দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলো এবং গার্ডদের তাকে কিছু বলতে মানা করলো।
এরপরের ক্লিপে রোনালদো একটা শপিং মলে গাড়ি নিয়ে ঢুকতে যাচ্ছিল তখন তার সামনেই একটা মেয়ে চলে আসলো রোনালদো গাড়ি থামিয়ে আগে মেয়েটিকে যাওয়ার সুযোগ করে দিল এরপরে সে গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো।
এরপরে অন্য এক শপিং মলের ভেতর কয়েকটা মেয়ে তাকে ঘিরে ধরে ছবি তুলল এবং একটা মেয়ে তাকে একটা চুমা দিল এতেও রোনালদো কোন রি একশন দেখালো না শুধু একটা হাসি দিয়ে সামনে চলে গেল।
আবার সামনে গিয়ে একদল ছেলে তাকে ধরলো ছবি তোলার জন্য রোনালদো কিন্তু তখনো হাসি মুখে ছবি তুলল তাদের সাথে।
এভাবেই রোনালদো তার ফ্যানদের সাথে ব্যাবহার করে।
আর এভাবেই রোনালদো তার হেটার্সের সংখ্যা বাড়িয়ে চলেছে।
এসব কারনেই মানুষ রোনালোকে এত বেশি ঘৃনা করে।
মনে আছে সেই ছেলেটির কথা।
গত বছর চেলসির সাথে ফ্রেন্ডলি ম্যাচের সময় মাঠের ভেতর ঢুকে পড়েছিল।
যার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো।
পরে কিন্তু রোনালদো ব্যাক্তিগত ভাবে ইউনিভার্সিটিতে একটা চিঠি লিখে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করতে অনুরোধ করেছিল।
মনে আছে সেই কাহিনিটার কথা।
এক দল সেচ্ছাসেবী রোনালদোর কাছে আসলো তার অটগ্রাফ সহ ফুটবল জার্সি নিতে। ঐ গুলা বিক্রি করে একজন অসুস্থ ছোট্ট শিশুর অপারেশন করা হবে।
রোনালদো একথা শুনেই বলে দিলেন শিশুটির অপারেশনের সকল খরচই সে বহন করবে।
মনে আছে ইসরাইলীদের সাথে খেলার সময় রোনালদো ওদের সাথে জার্সি পরিবর্তন করছিল না।
কারন ইসরাইলীরা নির্বিচারে ফিলিস্তিনি শিশুদের মারছিল।
হ্যাঁ এই কারনেই রোনালদোর হেটার্স সংখ্যা আজ এত বেশি।
হ্যাঁ একারনেই রোনালোকে তারা এত বেশি ঘৃনা করে।
আর এ কারনেই রোনালদো বলে,
“Your love makes me strong, Your hate makes me unstoppable.”
হ্যাঁ তাকে মানুষ এত ঘৃনা করে বলেই সে তাদের উদ্দেশ্যে বলে,
Maybe they hate me because i am too good.
হ্যাঁ রোনালদো তোমাকে তারা ঘৃনা করে এই কারনেই।
হ্যাঁ তোমার হেটার্সদের তুমি পরোয়া করো না সেটাও জানি।
তুমি তাদের মুখ বন্ধ করবে তোমার পার্ফমেন্স দিয়েই।
তুমি তাদের মুখ বন্ধ অতীতে করেছো এখনো করছো আর ভবিষ্যতেও করে যাবে।
কারন তারা তোমাকে হেট করা বন্ধ করবে না।
because you are Too good.
Written By: সাহাবার সাগর on April 12, 2015
Comments
Post a Comment